আল্লামা আহমদ শফীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে আল্লামা বাবুনগরীর দোয়া কামনা

ইসলাম টাইমস ডেস্ক: হেফজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদরাসার মোহতামীম শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর পরিপূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়ার আবেদন করেছেন হেফাজত মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

১৪ এপ্রিল মঙ্গলবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বার্তায় দেশবাসীর নিকট তিনি এ দোয়ার আবেদন করেন।

আল্লামা বাবুনগরী বলেন,বেফাক চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী সাহেব দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন। কয়েকদিন চট্টগ্রাম নগরীর সিএসসিআরে চিকিৎসাধীন থাকার পর বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আজ ইয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে।বর্তমানে তিনি ঢাকার আসগর আলী হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।

হেফাজত মহাসচিব বলেন,আমি দেশবাসীর নিকট আল্লামা আহমদ শফী সাহেবের পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ তায়া’লা যেন হুজুরকে সকল অসুস্থতা থেকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।

পূর্ববর্তি সংবাদকরোনা পরিস্থিতিতে এবার ঢাকা ছাড়লেন ২১৪ কানাডিয়ান
পরবর্তি সংবাদরাজধানীর ইনসাফ বারাকা হাসপাতাল লকডাউন