ইসলাম টাইমস ডেস্ক: করেনায় ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৭০ হাজারও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে প্রায় ২৫ লাখ মানুষ। সামনে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
জেনেভায় সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস সোমবার সাংবাদিকদের বলেন, ‘বিশ্বাস করুন, আরও ভয়ানকদিন সামনে অপেক্ষা করছে। আসুন একসঙ্গে সেই পরিস্থিতি ঠেকাই। এটা এমন একটা ভাইরাস, যা এখনও মানুষ বুঝতে পারছে না।’
পৃথিবীর প্রায় সব দেশে ছড়িয়ে পড়েছে করোনা। সংক্রমণ রোধে দেশে দেশে লকডাউন, জরুরি অবস্থা, কারফিউসহ অবরুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।
তবে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোতে গত কয়েকদিনে মৃত্যুর হার কমে আসায় বিভিন্ন দেশ অবরুদ্ধ অবস্থা শিথিল করতে শুরু করেছে, এই পরিস্থিতিতে এমন কঠোর সতর্কতা দেন তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস।
















