৭০ লাখেরও বেশি আফগান শিশু অনাহারের ঝুঁকিতে : সেভ দ্য চিলড্রেন

ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতিতে সৃষ্ট সংকটে আফগানিস্তানে ৭০ লাখেরও বেশি শিশু অনাহারের ঝুঁকিতে থাকার কথা জানিয়েছে শিশু বিষয়ক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন।

 

শুক্রবার প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, ক্রমাগত খাবারের দাম বাড়তে থাকায় আফগানিস্তানের জনসংখ্যার এক তৃতীয়াংশ খাদ্যাভাবে পড়তে চলেছে, যার মধ্যে ৭৩ লাখই শিশু।

আফগানিস্তানে সেভ দ্য চিলড্রেনের পরিচালক টিমোথি বিশপ বলেন, আফগানদের জন্য করোনাভাইরাস মহামারীর চেয়েও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ক্ষুধা। লকডাউনের কারণে এমন সঙ্কট সৃষ্টি হয়েছে, খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিশ্ব এখনই পদক্ষেপ না নিলে এখানে ক্ষুধা, রোগ আর মৃত্যুর ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় আমরা উদ্বিগ্ন।

পূর্ববর্তি সংবাদনতুন ৫ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ৫৫২ জনের করোনা শনাক্ত
পরবর্তি সংবাদবেফাকের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া: সরকারি অনুদান গ্রহণ না করার আহ্বান মাদরাসাগুলোর প্রতি