ইসলাম টাইমস ডেস্ক: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আমাদের সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। অবাধ এবং মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে তথ্যমন্ত্রী এসব কথা বলেছেন।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির মধ্যে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের এক সাংবাদিক ভাই করোনায় মারা গেছেন। আমি তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করি। আরও অনেক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।
















