লকডাউন শিথিলের পর জার্মানিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা

ইসলাম টাইমস ডেস্ক: জার্মানিতে লকডাউন শিথিলের সঙ্গে সঙ্গেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গতকাল আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩৯ জন।

 

এ নিয়ে জার্মানিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৬৭ জনে। মারা গেছেন ৬ হাজার ৮১২ জন।

এরই মধ্যে বৃহস্পতিবার জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ঘোষণা দিয়েছেন, দেশটির জাদুঘর, চিড়িয়াখানাগুলো শিগগিরই চালু করা হবে, ধর্মীয় সম্প্রদায়গুলো তাদের পরিষেবা আবার শুরু করতে পারবে। তবে রেস্তোরাঁগুলো কিছু সময় নিয়ে খোলা হবে।

এ বিষয়ে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলছেন, সংক্রমণের সংখ্যা কমানোর জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে। যদি সংক্রমণ সেভাবে বাড়তে থাকে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

পূর্ববর্তি সংবাদসাংবাদিকদের জন্য আপত্কালীন ঝুঁকি ভাতার দাবি জানালেন রিজভী
পরবর্তি সংবাদআমাদের সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে: তথ্যমন্ত্রী