নতুন করোনা শনাক্ত ৭৮৬ জনের, ২৪ ঘন্টায় আরও ১ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: একদিনে করোনা শনাক্ত হয়েছে ৭৮৬ জনের। এ সময়ের মধ্যে দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১৮৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯২৯ জন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩৫ লাখ ৮২ হাজার ৪৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৫১ হাজার ৫১০ জন। বিপরীতে সেরে উঠেছেন ১২ লাখ ২ হাজার ৮৭০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৮৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন।

পূর্ববর্তি সংবাদদ্বাদশ তারাবি: দাজ্জালের ফেতনা থেকে বাঁচার উপায়
পরবর্তি সংবাদসোমালিয়ায় করোনার ত্রাণবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয় জন নিহত