‘রাজনৈতিক বিরোধিতার নামে বিএনপি সরকারের সমালোচনা করার ভাইরাসে আক্রান্ত’

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বলে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

আজ মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, বিএনপি নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সমালোচনা করছেন। কিন্তু আন্তর্জাতিক ভাবে ফোবর্স এবং ইকোনোমিস্টের মত প্রেস্টিজিয়াস সাময়িকী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছে। তার সাফল্যের বিষয়টি দেশে-বিদেশে সমাদৃত হয়েছে। করোনা সংকট মোকাবেলায় তাঁর নেতৃত্ব ও গৃহীত ব্যবস্থার প্রশংসা সর্বত্রই রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, করোনা সংকটকালেও বিএনপি কথায় কথায় সরকারের ব্যর্থতার কথা বলে বিষোদগার করছে। অথচ তারা কখনো জনগণের রাজনীতি করেনি। দুর্যোগের সময়ও তারা সত্যিকার অর্থে জনগণের পাশে দাঁড়াতে পারেনি বরং সরকারের সাফল্যকে বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।

পূর্ববর্তি সংবাদসোমালিয়ায় করোনার ত্রাণবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয় জন নিহত
পরবর্তি সংবাদঈমানী জাগরণ: প্রেরণা এবং কষ্টের অধ্যায়