ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরস্থিতিতে বিপর্যস্ত বিশ্ব। প্রতিনিয়তই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। তবে কোনো কোনো দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে মহামারী এই ভাইরাস।
স্বাস্থ্যমন্ত্রী ফরহাদ উদ্দিন খোজা বলেন, তার দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনার ব্যাপারে সফলতা অর্জন করেছে।
তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফরহাদ উদ্দিন খোজা বলেন, তার দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনার ব্যাপারে সফলতা অর্জন করেছে। দেশে প্রতিদিন ৫০ হাজার মানুষকে করোনাভাইরাসের পরীক্ষা করা হচ্ছে। তবে এখন আর এই মাত্রায় পরীক্ষা করার প্রয়োজন নেই।’
তিনি বলেন, ‘গত আট সপ্তাহ লড়াইয়ের পর করোনাভাইরাসের বিরুদ্ধে সফলতা এসেছে কিন্তু এখনো সামাজিক দূরত্ব রক্ষা করে চলতে হবে।’ তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে দ্বিতীয় দফার লড়াইয়ে নিয়ন্ত্রিত সামাজিক জীবন রক্ষা করে চলবে তুরস্ক।’
সরকারি হিসাব অনুসারে, তুরস্কে এ পর্যন্ত ১ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৪ হাজারের বেশি মানুষ মারা গেছে। সুস্থ হয়েছেন ১ লাখ ৪ হাজারেরও বেশি মানুষ।
















