করোনাকে সঙ্গী করেই বাঁচতে শেখার আহ্বান পাক প্রধানমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক: লকডাউনের কারণে দেশে আড়াই কোটিরও বেশি শ্রমিক বেকার হয়ে পড়েছেন জানিয়ে করোনা ভাইরাসকে সঙ্গী করেই বাঁচতে শিখার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

মন্ত্রীপরিষদের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে ইমরান খান বলেছেন, তিনি দেশের চিকিৎসক সম্প্রদায়কে বলতে চান- লকডাউন প্রত্যাহার এখন জরুরি হয়ে পড়েছে। লকডাউনের কারণে দেশে বেকার হয়ে পড়েছেন অনানুষ্ঠানিক আড়াই কোটি শ্রমিক ও কর্মী। তাদের কাজ চালু করার জন্য এই লকডাউন প্রত্যাহার প্রয়োজন হয়ে পড়েছে। তার শুক্রবারের ওই সংবাদ সম্মেলনের খবর প্রকাশ করেছে অনলাইন ডন।

ওদিকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জাফর মির্জা দেশের স্থানীয় ওষুধ প্রস্তাতকারকদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে আলাদা এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, শিগগিরই করোনা ভাইরাস চিকিৎসায় যুক্তরাষ্ট্রে স্বীকৃত রেমডেসিভির ওষুধ উৎপাদন শুরু করতে যাচ্ছে পাকিস্তান। এই ওষুধটি যুক্তরাষ্ট্রে করোনা রোগীদের চিকিৎসায় ভাল ফল দিয়েছে।

পূর্ববর্তি সংবাদকরোনা ভাইরাস: ট্রাম্প প্রশাসনের সমালোচনায় ওবামা
পরবর্তি সংবাদমালদ্বীপ থেকে ফিরছেন ৭৭ বাংলাদেশি