মালদ্বীপ থেকে ফিরছেন ৭৭ বাংলাদেশি

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে মালদ্বীপ থেকে দেশে ফিরবেন ৭৭ বাংলাদেশি নাগরিক।

এর আগে গতকাল শনিবার মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশিদের একটি তালিকা প্রকাশ করেছে, যারা আজ দেশে ফিরবেন।

বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

প্রাথমিকভাবে দেশে ফেরার জন্য নির্বাচিত বাংলাদেশিদের তালিকা নিয়মিত প্রকাশ করে আসছে হাইকমিশন।

এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট বাংলাদেশ সরকারকে জানান যে তারা দেড় হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবেন। ইতোমধ্যে কয়েকজন দেশে ফিরেছেন।

পূর্ববর্তি সংবাদকরোনাকে সঙ্গী করেই বাঁচতে শেখার আহ্বান পাক প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদ২৪তম তারাবি: রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে?