কক্সবাজারে পুলিশের ধাওয়ায় সিএনজি উল্টে হাফেজ ছাত্র নিহত

ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজি অটোরিক্সা উল্টে একজন হাফেজে কোরআন এতিম ছাত্র নিহত হয়েছে। সে ফাইতং ছোবহানিয়া নুরুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। গতকাল দুপুরে ঘটেছে এ দুর্ঘটনা।

স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশকে ধাওয়া দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদরাসার প্রতিষ্ঠাতা শেখ এইচ এম আহসান উল্লাহ জানান, তার মাদরাসার হেফজবিভাগের ছাত্র মো. নিশান ভাইয়ের সাথে সিএনজি গাড়ীতে করে একজোড়া জুতা নেয়ার জন্য বানিয়ারছড়া যাচ্ছিলেন। এ সময় নির্মম এ ঘটনাটি ঘটেছে।

নিশান ফাইতং ৪নং ওয়ার্ড মহেষখালী পাড়ার আবুল কাসেমের পুত্র। তবে পিতা অন্যত্রে বিয়ে করে সংসার করায় পিতা থেকেও যেন নেই। সে মায়ের সাথেই থাকত।

পূর্ববর্তি সংবাদএকদিনে যুক্তরাষ্ট্রে আরও ১৪শ মানুষের মৃত্যু
পরবর্তি সংবাদ২৫তম তারাবি: আল্লাহর পথে জিহাদ জাহান্নাম থেকে মুক্তির সওদা