সবাইকে নিজ অবস্থানে থেকে ঈদের ছুটি কাটানোর অনুরোধ ওবায়দুল কাদেরের

ইসলাম টাইমস ডেস্ক: কেনাকাটার নামে শপিংমলে অতিরিক্ত ভিড় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সবাইকে নিজ অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের ছুটি কাটানোর অনুরোধ করেছেন।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে দলে দলে মানুষ গ্রামের দিকে যাচ্ছে। এ ছাড়া কেনাকাটার নামে শপিংমলে অতিরিক্ত ভিড় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে।

আজ সোমবার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সবার সম্মিলিত প্রয়াসে চলমান দুর্দিন কেটে যাবে।সংকটের রাত যত গভীর হবে, সম্ভাবনার সুবর্ণ সকাল ততই ঘনিয়ে আসবে।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা সংকটে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন ও জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে বিএনপি। নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে।

পূর্ববর্তি সংবাদএকদিনে সর্বোচ্চ শনাক্ত এবং মৃত্যুর রেকর্ড
পরবর্তি সংবাদট্রাম্প পুত্রের ‘আগাম-বাণী’: মার্কিন নির্বাচনের পরই দূর হয়ে যাবে করোনা ভাইরাস