ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে আজ। গত ২৪ ঘন্টায় নতুন ২১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮৭০ জন এবং মোট মারা গেছেন ৩৪৯ জন।
সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪৭ লাখ ১৩ হাজার ০২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ১৫ হাজার ১৭৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৮ লাখ ৬৩ হাজার ৩৮১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩৪৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৮৭০ জন।
















