ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজি অটোরিক্সা উল্টে একজন হাফেজে কোরআন এতিম ছাত্র নিহত হয়েছে। সে ফাইতং ছোবহানিয়া নুরুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। গতকাল দুপুরে ঘটেছে এ দুর্ঘটনা।
স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশকে ধাওয়া দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদরাসার প্রতিষ্ঠাতা শেখ এইচ এম আহসান উল্লাহ জানান, তার মাদরাসার হেফজবিভাগের ছাত্র মো. নিশান ভাইয়ের সাথে সিএনজি গাড়ীতে করে একজোড়া জুতা নেয়ার জন্য বানিয়ারছড়া যাচ্ছিলেন। এ সময় নির্মম এ ঘটনাটি ঘটেছে।
নিশান ফাইতং ৪নং ওয়ার্ড মহেষখালী পাড়ার আবুল কাসেমের পুত্র। তবে পিতা অন্যত্রে বিয়ে করে সংসার করায় পিতা থেকেও যেন নেই। সে মায়ের সাথেই থাকত।
















