ইসলাম টাইমস ডেস্ক: ইরানী আইনপ্রণেতা হাশমতুল্লাহ বলেছেন, সিরিয়ার বাশার সরকারকে রক্ষায় ইরান যুদ্ধে যা খরচ করেছে তার ঋণ সিরিয়াকে পরিশোধ করতে হবে।
ইরানি সাংসদ হাশমতুল্লাহ আরও বলেন, ইরান ২০-৩০ বিলিয়ন ডলার খরচ করেছে সিরিয়ার পেছনে এবং ইরান অবশ্যই সেগুলো জমা করবে।
ইরানের স্থানীয় একটি অনলাইন মিডিয়াকে দেওয়া ভিডিও সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
২০১৮ সনে মার্চে হাশমতুল্লাহ সিরিয়া ভ্রমণ করেন। এবং বলেন ইরানের উচিত, সিরিয়ার আসাদ সরকারকে রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করা।
সাক্ষাতকারে পরিস্কারভাবে তিনি বলেননি সিরিয়াকে কবে এই ঋণ পরিশোধ করতে হবে। তবে তার এ অমন্তব্যকে অপরিণত ও অভদ্রও মন্তব্য করেছে বিভিন্নজন।
















