কুমিল্লায় একদিনেই করোনা আক্রান্ত ৮১ জন

ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। রোববার আক্রান্ত হলো রেকর্ড সংখ্যক ৮১ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০৭ জনে। করোনা সংক্রমণ প্রতিরোধ কুমিল্লা জেলা কমিটির সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় কুমিল্লার মুরাদনগরে আটজন,চান্দিনায় ২২জন,হোমনা একজন, তিতাসে দুইজন, দাউদকান্দিতে তিনজন, মেঘনা আটজন, দেবিদ্বারে নয়জন, ব্রাহ্মণপাড়ায় দুইজন, মনোহরগঞ্জে একজন, লাকসামে তিনজন, আদর্শ সদরে তিনজন, বুড়িচংয়ে আটজন এবং কুমিল্লা নগরীতে ১১ জন আক্রান্ত হয়েছেন।

এই পর্যন্ত জেলা থেকে সাত হাজার ১৩৫ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ছয় হাজার ৪৪৫ জনের। রোববার মুরাদনগরে দুইজনসহ মোট সুস্থ হয়েছেন ৯০ জন ও মোট মারা গেছেন ২০জন।

পূর্ববর্তি সংবাদমহামারীর মধ্যেই পরমাণু শক্তি বাড়াতে সেনাবাহিনীর সঙ্গে মিটিং করলেন কিম
পরবর্তি সংবাদঢাকা ও যশোর থেকে পালানো করোনা রোগী মাগুরায় আটক