কেমন থাকতে পারে ঈদের দিনের আকাশ

ইসলাম টাইুমস ডেস্ক:  ঈদের দিন সকালে দেশের কোথাও কোথাও আকাশ থেকে বৃষ্টি ঝরতে পারে। তবে বেশিরভাগ জায়গায় দেখা মিলবে রোদের। আবার কোথাও কোথাও কালবৈশাখীর আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রবিবার (২৪ মে) আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, বেশিরভাগ অঞ্চলের মানুষ নির্বিঘ্নে  ঈদের নামাজ পড়তে পারবেন। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে, সেই সঙ্গে ঢাকা, টাঙ্গাইল এবং কুমিল্লা অঞ্চলে বৃষ্টির আশঙ্কা আছে।

আম্ফান দুর্বল হয়ে যে লঘুচাপ হয়েছিল সেটিও নেই। আকাশ পরিষ্কার। তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও মেঘ আছে। ডিমলা, শ্রীমঙ্গল ও রাজারহাটে রবিবারও বৃষ্টি হয়েছে। এ কারণেই সোমবারও কোথাও কোথাও বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

২৪ ঘণ্টার পূর্বাভাসেও বলা হয়, টাঙ্গাইল, ঢাকা ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্ববর্তি সংবাদহাটহাজারীতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
পরবর্তি সংবাদকরোনায় মোহাম্মদপুরের সাবেক এমপি হাজি মকবুলের মৃত্যু