হাটহাজারীতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ১টি ওয়ানশুটারগান, ৫ রাউন্ড গুলি, ১৪টি রামদা, ১টি চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন; নগরীর পাঁচলাইশ হামজারবাগ এলাকার মো. হোসাইনের পুত্র মো. আবু বক্কর (২২) ও হাটহাজারীর ফতেয়াবাদ এলাকার মো. বিল্লালের পুত্র মো. সাঈদ।

র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত।

পূর্ববর্তি সংবাদঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করোনা আক্রান্ত নাগরিককে ফিরিয়ে নিলো তুরস্ক
পরবর্তি সংবাদকেমন থাকতে পারে ঈদের দিনের আকাশ