ইসলাম টাইমস ডেস্ক: দেশবাসীকে পবিত্র ঈদুর ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী৷
২৪ ই মে সোমবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বাণীতে আল্লামা বাবুনগরী বলেন,মহান আল্লাহ তায়ালার হুকুম ও শ্বাসত ধর্ম ইসলামের পাঁচ স্থম্ভের অন্যতম রমজানুল মোবারকের রোজা৷ এই রমজানুল মোবারকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর হলো মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ উপহার৷
তিনি বলেন, শরীয়তের সীমারেখার মধ্যে ঈদের আনন্দ,খুশী উদযাপনে কোন প্রকার বাধা নেই৷ তবে ইসলাম বিরুধী কর্মকান্ড ও পশ্চিমা অপসংস্কৃতিতে গা ভাসিয়ে ঈদ আনন্দ উদযাপন করা হারাম।
আল্লামা বাবুনগরী বলেন,বর্তমানে ঈদের সময়ে ” ঈদ মোবারক “ঈদ মোবারক “বলে একে অপরকে শুভেচ্ছা জানানো ফ্যাশনে পরিণত হয়েছে৷ ঈদের সময় সাক্ষাত পর্বে অনেকেই সালামের পরিবর্তে শুধুমাত্র ঈদ মোবারক বলে৷ এটা মোটেও ঠিক নয় সাক্ষাতের সময় সর্বপ্রথম আগে সালাম করতে হবে।তার পরে অন্য কাজ।
তিনি বলেন,করোনা ভাইরাসের এই নাজুক পরিস্থিতিতে লক ডাউনের কারণে গরীব-দুঃখীরা বড় কষ্টে জীবন যাপন করছে। তাদের ঘরে আজ নেই ঈদের কোন আনন্দ,খুশির আমেজ। তাই সেসব গরীব-দুঃখী,অসহায়দের মুখে হসি ফুটাতে সমাজের ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহবান করছি।
তিনি আরো বলেন,পবিত্র রমজান মাস আমাদেরকে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ,একে অন্যের প্রতি সহনশীল এবং সংযত হওয়ার শিক্ষা দিয়েছে৷ রমজান শেষ হলেও রমজানের শিক্ষাকে আমাদের বুকে ধারণ করে সামনের পথ চলতে হবে৷
করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সকলকে মহান রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে দুআর আহবান জানিয়ে আল্লামা বাবুনগরী বলেন,আমার পক্ষ থেকে দেশবাসী ও পৃথিবীর সকল মুসলমানদের জানাই ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সকল মুমিন মুসলমানের জীবনে ঈদুল ফিতর বয়ে আনুক সুখ, শান্তি সমৃদ্ধি ও সফলতা৷
















