ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন, ৫ জনের মৃত্যু

ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন,

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম। তিনি জানান, বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে আগুন লাগার পর বারিধারা ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে আছে। আগুনে করোনা ইউনিটে থাকা পাঁচ জন মারা গেছেন।

হাসপাতালের চিফ অব কমিউনিকেশন ডা. সাগুফা আনোয়ার বলেন, ‘মূল ভবনের বাইরে শর্টসার্কিট থেকে আগুন লাগে। তবে সবাই নিরাপদে আছেন। কোনও ধরনের ধোঁয়া হাসপাতালের ভেতরে যায়নি।’

তিনি আরও বলেন, ‘১০ থেকে ১২ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। সবকিছু মিলিয়ে নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি। ওখানে থাকা রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম  বলেন, ‘আমরা পাঁচ জন নিহতের তথ্য পেয়েছি। তারা করোনায় আক্রান্ত ছিলেন।’

পূর্ববর্তি সংবাদ৩১ মে থেকে সীমিত পরিসরে চলবে গণপরিবহন
পরবর্তি সংবাদখিলগাঁও মাটির মসজিদের খতিব মাওলানা মাহাবুবুর রহমানের ইন্তেকাল