ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া মাটির জামে মসজিদের প্রধান ইমাম ও খতিব মাওলানা মাহাবুবুর রহমান একটি হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার বিকেলে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫বছর।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ২ ছেলে, ২ মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। একজন বড় আলেম হয়েও তিনি সাধারন মুসল্লি এবং স্থানীয় বাসিন্দাদের সাথে সব সময় অভিভাবক হিসেবে ব্যবহার করতেন। তার মৃত্যুতে চৌধুরীপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
















