স্ব-স্ত্রীক করোনা আক্রান্ত হলেন খালেদা জিয়ার উপদেষ্টা আ.রেজ্জাক খান

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান স্ব-স্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) থেকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। তিনি বলেন, গত ২০ মে থেকে করোনায় আক্রান্ত অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান। গতকাল মঙ্গলবার তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, ১৯৬৪ সালে ঢাকা জজ আদালতের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন আব্দুর রেজ্জাক খান। ১৯৬৭ সালে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। সুপ্রিম কোর্টের সিনিয়ার এই আইনজীবী সাবেক এডিশনাল অ্যাটর্নি জেনারেল ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।

পূর্ববর্তি সংবাদকর্মস্থলে ফিরতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে মানুষের ঢল
পরবর্তি সংবাদভারতীয় ড্রোন ভূপাতিত করল পাক সেনাবাহিনী