কর্মস্থলে ফিরতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে মানুষের ঢল

ইসলাম টাইমস ডেস্ক: ঈদের ছুটি শেষে করোনার ঝুঁকি নিয়েই কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। এতে নৌ ঘাটগুলোতে বাড়ছে ভিড়। ভোরের আলো ফুটতে না ফুটতেই লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের ভিড় দেখা গেছে। বৃহস্পতিবার বেলা বাড়ার সাথে সাথে এই নৌ-রুটে যাত্রীদের ভিড় বাড়তে থাকে।

ঘাটের একাধিক সূত্রে জানা যায়, ফেরিতে মানা হচ্ছে না কোন সামাজিক দূরত্ব। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বেলা বাড়ার সাথে সাথে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুট হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে। বরিশাল, খুলনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে গণপরিবহন বন্ধ থাকার কারণে বিভিন্ন ছোট যানবাহনে করে যাত্রী কাঠালবাড়ি ঘাটে আসছে। তবে ঘাট পর্যন্ত আসতে যাত্রীদের গুনতে হচ্ছে ৫-৭ গুণ বেশি ভাড়া। এই নৌ-রুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিগুলো যানবাহন পারাপারের পাশাপাশি যাত্রী পারাপারে হিমশিম খাচ্ছে।

এদিকে ঘাটের মানুষের যাতায়াত দেখলে মনে হয় না যে, করোনা ভাইরাসের কারণে মানুষের চলাচলে আছে কোন বাধা নিষেধ। কাঠালবাড়ি ফেরি ঘাটের সার্বিক নিরাপত্তায় আইন-শৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে।

পূর্ববর্তি সংবাদকুড়িগ্রামের ধরলা নদীতে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ
পরবর্তি সংবাদস্ব-স্ত্রীক করোনা আক্রান্ত হলেন খালেদা জিয়ার উপদেষ্টা আ.রেজ্জাক খান