করোনায় প্রাণ গেলো সুন্দরবন কুরিয়ারের প্রতিষ্ঠাতার

ইসলাম টাইমস ডেস্ক: সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং বেসরকারি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ইমামুল কবীর শান্ত করোনা আক্রান্ত হয়ে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আজ শনিবার সকাল ৮টায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

সম্প্রতি কোভিডের লক্ষণ-উপসর্গ থাকায় তাকে প্রথমে ল্যাবএইড ও পরবর্তীতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ২৭ মে রাত ১০টায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়। আজ সকালে সিএমএইচের আইসিইউতে তিনি মারা যান।

পূর্ববর্তি সংবাদবাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ
পরবর্তি সংবাদরিপোর্ট: সরকারের সংশ্লিষ্ট সব পক্ষের অনুমোদন নিয়েই দেশ ছেড়েছেন দুই সিকদার