কাল থেকে মুসুল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে মসজিদে নববী

ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল রবিবার থেকে মুসল্লিদের জন্য পর্যায়ক্রমে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে মসজিদে নববী। সৌদিআরবের হারামাইন ব্যবস্থাপনা বিষয়ক প্রেসিডেন্ট এবং মসজিদে হারমের ইমাম ড. আহমদ আস সুদাইস জানিয়েছেন এ খবর।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, মক্কা বাদে সৌদির সব মসজিদের দরজা রোববার মুসল্লিদের জন্য খুলে দেয়া হবে।

করোনাভাইরাস ঠেকাতে কারফিউর বিধিনিষেধ শিথিল করার অংশ হিসেবে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

সৌদির ইসলামিক কার্যক্রম বিষয়ক মন্ত্রী শুক্রবার মুসল্লিদের সব মসজিদে স্বাগত জানাতে প্রস্তুতির কথা বলেছিলেন।

নামাজ আদায়ে মসজিদের প্রস্তুতিও তিনি নিজে পরিদর্শন করে এমন সিদ্ধান্ত নিয়েছেন।

আবদুল আজিজ আল-শেখ বলেন, মসজিদ পরিদর্শনে আমাদের পুরো ভ্রমণে সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা ঠিকঠাক মতোই আছে বলে দেখতে পেয়েছি। আমাদের অবস্থা খুবই ভালো।

পূর্ববর্তি সংবাদনাম সমাচার
পরবর্তি সংবাদআজ জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী