ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফজলে রাব্বী (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গীর টিএন্ডটি মরকুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বী কিশোরগঞ্জের হোসেনপুর গ্রামের সোহাগ সরদারের ছেলে। সে একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়তো।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান গণমাধ্যমকে বলেন, পেছনে দুজনকে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছিল রাব্বী। পথে মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ডান অংশের বডির নিচ দিয়ে মোটরসাইকেল ঢুকে যায়। পরে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দুজন পুরোপুরি সুস্থ রয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
















