ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মারা গেছেন ৮৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৪৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৭৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।
রবিবার (৭ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
















