একদিনে সর্বোচ্চ শনাক্ত, সর্বোচ্চ মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৯৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৭১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫২৩ জন।

শুক্রবার (১২ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৪৭১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫২৩ জন। গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১ হাজার ৯৫ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৫০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭ হাজার ২৪৯ জন।

পূর্ববর্তি সংবাদযুক্তরাজ্যকে টপকে করোনা শনাক্তের সংখ্যায় শীর্ষ চারে উঠল ভারত
পরবর্তি সংবাদ‘হাউজে কাওছারের পানি পান করার আশায় মসজিদে নববীর মেহমানদের আমি চা পান করাই’