ঘোর দুর্দিনে দেশের পর্যটনখাত

ইসলাম টাইমস ডেস্ক: দেশের পর্যটনখাতে চলছে ঘোর দুর্দিন। করোনার কারণে পর্যটকের চলাচল সীমিত থাকায় প্রকৃতি আপন রূপে ফিরলেও, অস্তিত্ব সংকটে এইখাতের ক্ষুদ্র উদ্যোক্তারা। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিষেধক উদ্ভাবনের আগে পর্যটনখাতের সংকট কাটবে না। পরিস্থিতি থেকে সুরক্ষায় সব পক্ষকে নিয়ে একটি দীর্ঘমেয়াদী ও গ্রহণযোগ্য পরিকল্পনা প্রণয়ণের তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা।

দেশের পর্যটন শিল্পের কলেবর গত এক দশকে বেড়েছে কয়েকগুণ। হিসাব বলছে, শুধু গত বছর দেশেই ঘুরেছেন প্রায় দেড় কোটি পর্যটক। আর বাইরে গেছেন ২৯ লাখ।

অন্যান্য শিল্পের মতো করোনাভাইরাসের প্রভাবে ঘোর দুর্দিন পর্যটন খাতেও। হাজারো পর্যটকের ভিড়ে যেসব জায়গা থাকতো সদা সরগরম, সেসব যেন এখন বিরাণভূমি।

এ খাতের উদ্যোক্তারা বলছেন, নতুন করে ঘুরে দাঁড়াতে লাগতে পারে দীর্ঘ সময়। তাই দরকার যথাযথ পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা।

ট্যুর অপারেটর অ্যাসোশিয়েশনের হিসাবে, করোনার শুরু থেকে এখন পর্যন্ত পর্যটন শিল্পে ক্ষতি ৫ হাজার ৭শ কোটি টাকার মতো। তারপরও নেই সরকারের প্রণোদনার তালিকায়।

ট্যুরিজম বোর্ড বলছে, সংকট মোকাবেলায় করা হচ্ছে, পুনরুদ্ধার পরিকল্পনা। কিন্তু কী থাকবে, তা নিয়েও রয়েছে মতবিরোধ।

তবে সব ছাপিয়ে সবার একটাই চাওয়া, করোনামুক্ত হোক বিশ্ব। বন্দি দশা কেটে খুলে যাক সীমান্তের দুয়ার।

পূর্ববর্তি সংবাদকক্সবাজারে ১ লাখ ৮০ হাজার ইয়াবাসহ আটক ৩
পরবর্তি সংবাদঢাকার বাইরে করোনার লাশ দাফনে কাজ করছে দুটি প্রশংসিত সংস্থা