অক্সিজেন মজুদের বিরুদ্ধে ওবায়দুল কাদেরের হুশিয়ারি

ইসলাম টাইমস ডেস্ক: কোভিড-১৯ মহামারীর সময়ে অক্সিজেন মজুদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, সিলিন্ডার মজুদ করে রেখে দেয়ার ফলে মৃত্যুপথযাত্রী রোগী অক্সিজেন থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি সিলিন্ডার মজুদ করার মতো স্বার্থপর ভাবনার চেয়ে করোনা প্রতিরোধে মনোনিবেশ করতে সবার প্রতি আহ্বান জানান।

ওবায়দুল কাদের রোববার সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

করোনার এই উদ্বেগের সময় অনুমাননির্ভর ওষুধ মজুদ না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটি অপ্রয়োজনীয় এবং হিতে বিপরীত হতে পারে। চিকিৎসকদের পরামর্শ ছাড়া অক্সিজেন ব্যবহার ভয়ঙ্কর হতে পারে বলেও মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, কিছু বেসরকারি হাসপাতাল কোভিড রোগীদের সেবায় প্রশংসনীয় কাজ করলেও এখনও অনেক হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। অন্যান্য রোগের চিকিৎসাও ঠিকমতো হচ্ছে না বলেও রিপোর্ট আছে।

মন্ত্রী হাসপাতাল মালিক, চিকিৎসক ও সংশ্লিষ্টদের এ কঠিন সময়ে ব্যবসার চেয়ে মানবিকতাকে ঊর্ধ্বে স্থান দেয়ার আহ্বান জানান।

পূর্ববর্তি সংবাদচীনের সঙ্গে উত্তেজনার মাঝেই কাশ্মীরে গোলাবর্ষণ করেছে ভারত
পরবর্তি সংবাদকরোনায় আরও ৩৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫৩১ জন