করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫৩১ জন

ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৩১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৩০৬ জন এবং মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৪৬৪ জনের।

শনিবার (২০ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

দেশজুড়ে ৬০টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭১০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৮৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ১২ হাজার ১৬৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৫৩১ জনের মধ্যে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৫ হাজার ৭৭ জন।

পূর্ববর্তি সংবাদঅক্সিজেন মজুদের বিরুদ্ধে ওবায়দুল কাদেরের হুশিয়ারি
পরবর্তি সংবাদঅমুসলিম প্রতিবেশি অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া যাবে কি?