লালপুরে পদ্মায় নৌকাডুবিতে ২ জন নিখোঁজ

ইসলাম টাইমস ডেস্ক: নাটোরের লালপুরস্থ পদ্মা নদীতে নৌকাডুবিতে ২ জন নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশনের একটি ইউনিট সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার কাজে ঘটনাস্থলে পৌঁছে।

রোববার (২১ জুন) বিকেল ৫টার দিকে লক্ষীপুরের বালুঘাট এলাকায় তারা চরের জমিতে চিনা বাদাম তুলে ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিম ও ছইমুদ্দিনের ছেলে পুকিন।

এ ব্যাপারে ঘটনাস্থল থেকে লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, ইতিমধ্যে তারা উদ্ধারের কাজ শুরু করেছেন। এছাড়া রাজশাহী থেকে ডুবরীর আরো একটি দল ঘটনাস্থলে রওনা হয়েছে।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার উন্মুল বানীন দ্যুতি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজশাহী থেকে ডুবরীর দল রওনা হয়েছে।

পূর্ববর্তি সংবাদস্বাভাবিক জীবনযাপনে ফিরছে সৌদি আরব, জনমনে স্বস্তির আমেজ
পরবর্তি সংবাদমহাখালিতে ডিএনসিসির মার্কেটে হচ্ছে ১০০০ শয্যার আইসোলেশন সেন্টার