ওয়াসার পানির দাম ২৫ শতাংশ বাড়ানো যাবে না: হাইকোর্ট

ইসলাম টাইমস ডেস্ক: ওয়াসার পানির দাম ২৫ শতাংশ বাড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। ১০ই আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

 

সোমবার (২২শে এপ্রিল) সকালে, বিচারপতি ইনায়েতুর রহিমের হাইকোর্ট ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। তবে এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার এ বিষয়ে একটি রিটের শুনানি শেষে এ আদেশ দেয়া হয়। শুনানিতে রিটকারী আইনজীবী তানভীর আহমেদ করোনা পরিস্থিতির মধ্যে ওয়াসার পানির দাম বাড়ানোর অযৌক্তিকতা তুলে ধরেন। ওয়াসার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে, ১৫ই জুন ওয়াসার পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়। গত ১লা এপ্রিল থেকে ঢাকা ওয়াসা আবাসিক গ্রাহকদের জন্য পানির দাম ২৫ শতাংশ বাড়িয়েছে। আর বাণিজ্যিক গ্রাহকদের জন্য দাম বাড়ানো হয়েছে প্রায় ৮ শতাংশ।

পূর্ববর্তি সংবাদপরিস্থিতি অনুযায়ী সরকার পদক্ষেপ নেবে: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তি সংবাদউচ্চ আদালতের স্থিতিবস্থা জারির পরও ভেঙ্গে ফেলা হচ্ছে রাজধানীর একটি মসজিদ