ভুয়া কোভিড সার্টিফিকেট বিক্রির দায়ে রাজধানীতে গ্রেফতার ২

ইসলাম টাইমস ডেস্ক: ভুয়া কোভিড সার্টিফিকেট বিক্রির অভিযোগে একটি চক্রের দুইজনকে গ্রেফতার করেছে রাজধানীর তেজগাঁও থানা পুলিশ।

পুলিশ জানায়, বিনা পয়সায় নমুনা সংগ্রহের জন্য একটি এনজিও আইইডিসিআর এর অনুমোদন নেয়। কিন্তু রোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ওঠায় অনুমোদন বাতিল করে আইইডিসিআর। তারপরও সেই প্রতিষ্ঠানের মাঠ কর্মীদের ব্যবহার করে নমুনা সংগ্রহ করে তারা।

পাঁচ ছয় হাজার টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট সরবরাহ করে। বাড়িতে বসে যে কম্পিউটারে রিপোর্ট তৈরি করা হতো তা জব্দ করেছে পুলিশ। জব্দ করেছে নমুনা সংগ্রহের কিটসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী।

পূর্ববর্তি সংবাদবিদ্যুৎ বিলের ভোগান্তিতে যশোর ও ঝিনাইদহের ১০ লাখের বেশি গ্রাহক
পরবর্তি সংবাদএকটি কারখানায় ১৩০০ জনের দেহে করোনা শনাক্ত, জার্মানিতে আবার লকডাউন