ইসলাম টাইমমস ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৬৬১ জন।
এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৬৮ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন।
শুক্রবার (২৬ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯৫ লাখ ৮৩ হাজার ১৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ৮৮ হাজার ৮২৮ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫২ লাখ ৬০ হাজার ৭৬২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৬৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন।
















