৪০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩ হাজার ৮৬৮ জন

ইসলাম টাইমমস ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৬৬১ জন।

এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৬৮ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন।

শুক্রবার (২৬ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯৫ লাখ ৮৩ হাজার ১৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ৮৮ হাজার ৮২৮ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫২ লাখ ৬০ হাজার ৭৬২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৬৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন।

পূর্ববর্তি সংবাদদেড় বছরে দেশে বিচারবহির্ভূত হত্যায় প্রাণ হারিয়েছেন ৫৩৫ জন: এইচআরএফবি
পরবর্তি সংবাদমালাবার বিদ্রোহের মুসলমান নেতাকে ‘সন্ত্রাসী’ আখ্যা ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের