মধ্যরাতে আগুনে পুড়ল টিটিপাড়া মেথর পট্টির বস্তি

ইসলাম টাইমস ডেস্ক: মধ্যরাতে আগুনে পুড়েছে রাজধানীর কমলাপুরের টিটিপাড়া মেথর পট্টির বস্তি। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার।

রাসেল শিকদার বলেন, ‘আগুনের ঘটনা জানা মাত্রই ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে যায়। মোট ১৩টি ইউনিট আগুন নেভাতে একযোগে কাজ করে। রাত ২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রাত ৩টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।’

রাসেল শিকদার আরো বলেন, ‘এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি। বস্তির ভেতরে কতগুলো ঘর পুড়েছে, তাও এখনো জানা যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে, তা জানা সম্ভব হয়নি এখনো। তদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।’

পূর্ববর্তি সংবাদবিশ্বজুড়ে করোনা থেকে সেরে উঠেছেন ৫৩ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ
পরবর্তি সংবাদমহারাষ্ট্রে অক্সিজেন, শয্যাসহ মসজিদে মিলছে কোভিড রোগীদের ফ্রি সেবা