মহারাষ্ট্রে অক্সিজেন, শয্যাসহ মসজিদে মিলছে কোভিড রোগীদের ফ্রি সেবা

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে করোনাভাইরাস রোগের সংক্রমণ দ্রুত বাড়ছে। হাসপাতালগুলোতে ঠাঁই নাই, ঠাঁই নাই অবস্থা। এমন প্রেক্ষাপটে মানবিকতার আর এক দিক তুলে ধরল ভিওয়াণ্ডির এক মসজিদ। সেখানকার হলেই গড়ে উঠল কোভিড রোগীদের চিকিৎসা কেন্দ্র। মসজিদের হলে শয্যা ও অক্সিজেনের ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে রোগীকে কোনো টাকা দিতে হবে না, বিনামূল্যে মিলবে চিকিৎসা।

এই পরিস্থিতেতে এগিয়ে এল জামায়াত–ই–ইসলামি হিন্দের স্থানীয় শাখা এবং শান্তিনগর ট্রাস্ট।

১৮ জুন শহরের মক্কা মসজিদে কোভিড রোগীদের চিকিৎসার জন্য অস্থায়ী কেন্দ্র গড়ে তোলে। যারা হাসপাতালে জায়গা পাবেন না, তাদের এখানে রাখা হবে। অবশ্যই সঙ্কটজনক নয়, এমন রোগী। মসজিদের হলে শয্যা ও অক্সিজেনের ব্যবস্থা রাখা হয়েছে। সেসবের জন্য রোগীকে কোনো টাকা দিতে হবে না। সারা দিন ছ’‌ জন স্বাস্থ্যকর্মী রোগীদের খেয়াল রাখেন। দিনে দু’‌জন চিকিৎসক এসে রোগীদের দেখে যান।

জামায়াত–ই–ইসলামির ভিওয়াণ্ডির সদস্য আওসাফ আহমেদ ফালাহি জানালেন, জেলার হাসপাতালগুলোর ওপর চাপ কমাতেই এই উদ্যোগ। স্বেচ্ছাসেবীরা রোগীদের বাড়ি বিনামূল্যে অক্সিজেন পৌঁছনোরও কাজ করছেন বলে জানা গেছে।
সূত্র : আজকাল

পূর্ববর্তি সংবাদমধ্যরাতে আগুনে পুড়ল টিটিপাড়া মেথর পট্টির বস্তি
পরবর্তি সংবাদসেপ্টেম্বরে দেশে কমতে পারে সংক্রমণের হার: কারিগরি বিশেষজ্ঞ দল