সংঘর্ষের প্রস্তুতিকালে পুলিশের অভিযান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘর্ষের প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার কৈজুরী ইউনিয়নের পূর্ব চর কৈজুরী গ্রামে সংঘর্ষের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, শনিবার দুপুরে উপজেলার কৈজুরী ইউনিয়নের পূর্ব চর কৈজুরী গ্রামে সংঘর্ষের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানা পুলিশ ৪টি দলে বিভক্ত হয়ে ওই গ্রামে অভিযান চালায়। এ সময় দুই গ্রুপের সমর্থকদের বাড়ি বাড়ি তল্লাশি করে এসব দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশিয় অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে রামদা, ছোঁড়া, টেটা, ফালা, হলঙ্গা, বল্লম, চাকু, চাপাতি, লোহার রডসহ বিভিন্ন প্রকার দেশিয় অস্ত্র।

এদিকে ওই গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মাঝে মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে এলাকার লোকজন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। সংঘর্ষ এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তি সংবাদকরোনা পরিস্থিতিতে কওমী মাদরাসা বিষয়ে যেসব সিদ্ধান্ত গ্রহণ করল বেফাক
পরবর্তি সংবাদভারতে একদিনেই আক্রান্ত ১৮ হাজারের বেশি