ইসলাম টাইমস ডেস্ক: স্কটল্যান্ডের গ্লাসগো শহরের একটি হোটেলে ছুরিকাঘাত করে ৩ পর্যটককে হত্যা করেছে এক অভিবাসনপ্রত্যাশী। স্থানীয় সময় শুক্রবার দুপুরে ওই হামলার সময় পুলিশের গুলিতে হামলাকারীও প্রাণ হারিয়েছেন।
এছাড়াও ওই অভিবাসনপ্রত্যাশীর ছুরিকাঘাতে ৪২ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তাসহ ৬ জন আহত হয়েছেন। খবর বিবিসির।
গ্লাসগো সিটি সেন্টারে অবস্থিত পার্ক ইন নামে ওই হোটেলটিতে শুক্রবার দুপুর সোয়া একটার দিকে হঠাৎ করে ছুরি নিয়ে পর্যটকদের ওপর হামলা চালায় ওই অভিবাসনপ্রত্যাশী।
এ সময় হামলাকারী এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করলে তাকে গুলি করে হত্যা করা হয়।
উল্লেখ্য, গত সপ্তাহেও পার্কে এক অভিবাসী লিবীয় যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহত ও আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
















