মন্দিরের সীমানা প্রাচীর ভাঙ্গার অভিযোগ, গঙ্গাচড়ায় রাতারাতি গ্রেফতার ইউপি চেয়ারম্যান

ইসলাম টাইমস ডেস্ক: মন্দিরের সীমানা প্রাচীর ভাঙ্গার অভিযোগ আনা হয়েছে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফতাবুজ্জামান আফতাবের বিরুদ্ধে এবং এ ঘটনায় থানায় মামলা হওয়ামাত্র তাকে  আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আলমবিদিতর ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া সার্বজনীন হরিমন্দিরের এডিপির আওতায় তিন লাখ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর নির্মাণ কাজ চলছিল। গত শনিবার সন্ধ্যার দিকে উক্ত ইউপি চেয়ারম্যান আফতাবুজ্জান আফতাব সেখানে গিয়ে সীমানা প্রাচীর ভাংচুর করে ও কাজে বাধা দেন। এঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক কনক কুমার রায় বাদী হয়ে শনিবার রাতে থানায় মামলা করলে রাতেই তাকে আটক করে পুলিশ।

কেন তিনি সীমানা প্রাচীর ভাঙ্গতে গেলেন, সেটা কি অন্য কারো জায়গা ছিল এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার এ ঘটনায় মামলা ও চেয়ারম্যান আটক হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, চেয়ারম্যানকে জেলহাজতে পাঠানো হয়েছে আজ ।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরে ২৫ হাজার অ-কাশ্মীরিকে নাগরিকত্ব দিল বিজেপি, স্থানীয়দের ক্ষোভ
পরবর্তি সংবাদভারতে একদিনে প্রায় ২০ হাজার জনের করোনা শনাক্ত