পাকিস্তানে স্টক এক্সচেঞ্জ ভবনে  হামলা, নিহত ৫

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের করাচিতে একটি স্টক এক্সচেঞ্জ ভবনে  হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবরে বলা হয়েছে, করাচিতে স্টক একচেঞ্জের ভবনে সোমবার এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ও রেঞ্জার্স ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুরো এলাকা ঘিরে রেখেছে। পুলিশ জানিয়েছে, চার জন হামলাকারী নিহত হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়েছে, গ্রেনেড ও বন্দুক নিয়ে স্টক একচেঞ্জের ভবনে হামলা চালায় সন্ত্রাসীরা। ভবনটি উচ্চ-সুরক্ষিত এলাকায় এবং ভবনে অনেক প্রাইভেট ব্যাংকের প্রধান অফিস।

করাচি পুলিশের প্রধান ঘুলাম নবী মেমন রয়টার্সকে বলেন, চার হামলাকারী নিহত হয়েছে, তারা করোলা কারে করে আসে।

পূর্ববর্তি সংবাদ প্রতিরক্ষাসচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরী মারা গেছেন
পরবর্তি সংবাদবুড়িগঙ্গায় লঞ্চডুবি: ২৬ জনের লাশ উদ্ধার