কাশ্মীরে গুলিতে নিহত দাদুর উপর বসে কাঁদছে শিশু, ভিডিও ভাইরাল

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীরে স্বাধীনতাকামীদের লক্ষ্য করে ভারতীয় সেনাদের ছোঁড়া গুলিতে নিহত হয়েছেন এক বৃদ্ধ বেসামরিক লোক।  মৃত দাদুর রক্তমাখা দেহের উপর বসে অসহায়ভাবে কাঁদছে তিন বছরের শিশু। বুধবার সকাল থেকে এই ছবি-ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

অসহায় শিশুটির ছবি দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নাগরিকরা। চোখের সামনে গুলি চলার ঘটনা দেখে ভয়ে সিঁটিয়ে থাকা ওই বাচ্চাটিকে উদ্ধার করেছে পুলিশ।

সকালে গাড়ি করে দাদুর সঙ্গে শ্রীনগর থেকে হান্ডওয়ারা যাচ্ছিল বাচ্চাটি। এসময় ভারতীয় সেনারা কাশ্মীরের স্বাধীনতাকামীদের ধাওয়া করছিল। এসময় গুলির ঝাঁকের মধ্যে পড়ে যায় গাড়িটি।

তাতেই ঝাঁঝরা হয়ে যায় ওই বাচ্চাটির দাদুর দেহ। পরে বাচ্চাটিকে উদ্ধার করে পুলিশ। সেই উদ্ধারের ছবি কাশ্মীর জোন পুলিশের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে কয়েক ঘণ্টা আগে।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও করোনা টেস্টের জন্য টাকা নেয়া হচ্ছে না: রিজভী
পরবর্তি সংবাদদোকান খোলা রাখায় বাবা-ছেলেকে যৌন নির্যাতন-হত্যা, নিন্দার মুখে ভারতীয় পুলিশ