স্বাস্থ্যখাত নিয়ে সংসদে যে সমালোচনাে হচ্ছে এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য: তথ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, স্বাস্থ্যমন্ত্রীকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দেশের স্বাস্থ্যখাত নিয়ে সংসদে যে সমালোচনা হচ্ছে এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, এভাবেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এগিয়ে যায়। আমি মনে করি সংসদের আলোচনাটি দায়িত্ব পালনে এবং গণতন্ত্রকে সংগত করার ক্ষেত্রেও সহায়ক। মাননীয় প্রধানমন্ত্রী কী করবেন সেটি মাননীয় প্রধানমন্ত্রীই বলতে পারবেন, অন্য কেউ বলার এখতিয়ার রাখে না, বলতে পারবেও না।’

তথ্যমন্ত্রী বলেন, কোনো দেশই করোনাভাইরাস মোকাবিলায় প্রস্তুত ছিল না। ফলে সবখানে পর্যুদস্ত অবস্থা হয়েছে এবং সব দেশের স্বাস্থ্যখাতই আলোচনা-সমালোচনার সম্মুখীন হচ্ছে।

পূর্ববর্তি সংবাদযুক্তরাষ্ট্রে একদিনে ৫০ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত
পরবর্তি সংবাদদেড় লাখ ছাড়াল শনাক্ত, একদিনে মৃত্যু ৩৮ জনের, সুস্থ ৪ হাজার ৩৩৪ জন