সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে ৩ জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কে ট্রাকের ধাক্কায় নসিমন চালকসহ তিনজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর সিরাজগঞ্জের তাড়াশের মান্নাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নুরনবী প্রধান জানান, তাড়াশের মহিষলুটি মৎস্য আড়ত থেকে মাছ বিক্রি শেষে ব্যবসায়ীরা নসিমনযোগে পার্শ্ববর্তী নাটোরের কাছিকাটায় ফিরছিল। পথে মান্নানগর পেট্রোল পাম্পের কাছে পৌছলে নসিমনটি বিকল হওয়ায় রাস্তার ধারে মেরামত করছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নসিমন চালকসহ তিনজন মারা যায়।

পূর্ববর্তি সংবাদপঞ্চগড়ে প্রেমিকের সহযোগিতায় স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী
পরবর্তি সংবাদআবারও আমেরিকায় ভয়ংকর করোনা, একদিনে রেকর্ড ৫৭ হাজার শনাক্ত