গালওয়ান থেকে সেনা সরিয়ে নিচ্ছে চীন ও ভারত

ইসলাম টাইমস ডেস্ক: অবশেষে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা থেকে সেনা সরানো শুরু করেছে ভারত ও চীন। গোগরা হট স্প্রিং এলাকাতেও এই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পূর্ব লাদাখের প্যাংগং লেকের উত্তরের ‘ফিঙ্গার এরিয়া’য় পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এসব তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

 

গত ১৫ জুন গালওয়ানের পেট্রোলিং পয়েন্ট-১৪ অদূরে চীনা বাহিনীর হামলায় কর্নেল, মেজরসহ ২০ জন ভারতীয় সেনার নিহত হয়। আহত হয় আরও ৭৬ ভারতীয় সেনা।

পূর্ববর্তি সংবাদকরোনার দুর্যোগেও বিএনপি নালিশের রাজনীতি আঁকড়ে আছে: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদকরোনায় আক্রান্ত পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ডা. জাফর মির্জা