ইসলাম টাইমস ডেস্ক: করোনা সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে বিএনপি তাদের চিরাচরিত নালিশের রাজনীতি আঁকড়ে ধরে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিভাজন ও বৈরিতার রাজনীতি পরিহার করে করোনা প্রতিরোধের লড়াইয়ে সহযোগিতা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সোমবার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সরকার দিন দিন সুরক্ষাসামগ্রী, ভেন্টিলেশন-ব্যবস্থা, ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারের সমন্বিত ব্যবস্থা ও দক্ষতার কারণেই এসব হচ্ছে। অথচ বিএনপির কার্যক্রম শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ।
















