হিন্দুদের কাছে কাশ্মীরের মুসলমানদের জমি বিক্রি নাজায়েয: মুফতি তাকী উসমানী

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীরে ডেমোগ্রাফিক চেইঞ্জ তথা মুসলমানদের সংখ্যালঘুতে পরিণত করতে ভারতীয় হিন্দুত্ববাদের ষড়যন্ত্রকে বানচাল করা সকল মুসলমানের অবশ্য কর্তব্য বলে মন্তব্য করেন বিশিষ্ট মুসলিম স্কলার শায়খুল ইসলাম মুফতি তাকী উসমানী।

উম্মাহর স্বার্থে ভারতীয় হিন্দুদের কাছে কাশ্মীরের মুসলমানদের জমি বিক্রয় মারাত্মক নাজায়েয বলেও মন্তব্য করেন পাকিস্তানের বিশিষ্ট এ আলেমে দ্বীন।

সম্প্রতি এক বিবৃতিতে মুফতি তাকী উসমানী বলেন, ভারত সরকার কাশ্মীরের মুসলমানদের সংখ্যালঘু সম্পদায় হিসেবে পরিণত করতে চায়। সে মর্মে দীর্ঘদিন ধরেই তারা ষড়যন্ত্রে লিপ্ত। সংবিধানের ৩৭০ ধারা বিলুপ্ত করে উপত্যকার কাগুজে বিশেষ মর্যাদা বাতিল করা সে ষড়যন্ত্রেরই অংশ। সর্বশেষ কাশ্মীরের বাইরের লোকদের নাগরিকত্ব প্রদান করে হিন্দুত্ববাদী ষড়যন্ত্র অনেকদূর বাস্তবায়ন করে ফেলেছে।

মুফতি তাকী উসমানী বলেন, তাই সকল মুসলমানের কর্তব্য হবে ভারতের এই ঘৃণিত ষড়যন্ত্রকে প্রতিহত করা।

পূর্ববর্তি সংবাদ‘ইসলামের ছায়াতলে এসে আমি জীবনে স্নিগ্ধতা অনুভব করছি’
পরবর্তি সংবাদকরোনার দুর্যোগেও বিএনপি নালিশের রাজনীতি আঁকড়ে আছে: ওবায়দুল কাদের