আল্লামা আহমদ শফীর বিবৃতি: আমি ও আমার ছেলের বিরুদ্ধে জঘন্য কুৎসা রটানো হচ্ছে

আল্লামা শাহ আহমদ শফী রহ.। ফাইল ছবি।

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের ত্যাগী নেতাসহ, আমার ও আমার ছেলের বিরুদ্ধে জঘন্য কুৎসা ও অপপ্রচার হচ্ছে বলে চোখ-কান খোলা রেখে তাদের ব্যাপারে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক ও শফীপুত্র মাওলানা আনাস মাদানী কর্তৃক গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজত আমির এসব কথা বলেন।

বিবৃতিতে আল্লামা শফী বলেন, রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান-মান, সাহাবায়ে কেরামের আজমতসহ ইসলামের ইজ্জত-সম্মান ও প্রাধান্য সুরক্ষায় হেফাজতে ইসলামের আত্মপ্রকাশ। জাতির এক ক্রান্তিলগ্নে দেশের নাস্তিক্যবাদী অপশক্তি যখন প্রকাশ্যে আল্লাহ ও তার রাসূল সা. এবং ইসলামের বিভিন্ন মৌলিক বিষয়াবলী সম্পর্কে সুস্পষ্ট বিদ্রোহ ঘোষণা করে, অবমাননাকর বক্তব্য প্রদান করে, তখনই হেফাজতে ইসলাম এসবের বিরুদ্ধে গর্জে উঠে। দেশের কোটি কোটি মানুষের ঈমান-আকিদা ও ইসলামি মূল্যবোধ রক্ষায় রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দেয়। আবারও যদি কেউ আল্লাহ ও তার রাসূল সা., সাহাবায়ে কেরাম তথা ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে হেফাজতে ইসলাম পুণরায় গর্জে উঠবে বলে হুশিয়াঁরি দেন সংগঠনটির আমির আল্লামা শাহ আহমদ শফী।

তিনি বলেন, হেফাজত কোনো রাজনৈতিক দল নয়। সরকারের পক্ষের কিংবা বিপক্ষের শক্তি নয়। পরিতাপের বিষয় হচ্ছে। একটি চক্র হেফাজতকে বিরোধী দলের ভূমিকায় নিয়ে যেতে চায়। যা হেফাজতের লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।

আল্লামা শফী দেশবাসীকে ষড়যন্ত্রকারী দুষ্টচক্র কর্তৃক হেফাজতে ইসলাম ভাঙার কল্পিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। এ সময় চোখ-কান খোলা রেখে ইসলামের শত্রুদের ব্যাপারে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখারও উপদেশ দেন তিনি।

পূর্ববর্তি সংবাদস্বাস্থ্যবিধি মেনে সরকারের সম্মতিতে শিগগিরই খুলছে দেশের হিফজখানাগুলো
পরবর্তি সংবাদনর্থ মেসিডোনিয়ায় ট্রাকে পাওয়া গেল আরো ১৪৪ বাংলাদেশি অভিবাসী