তিস্তায় ৭০ যাত্রী নিয়ে নৌকা ডুবি, নিখোঁজ ১০

ইসলাম টাইমস ডেস্ক: রংপুরের পীরগাছার ছাওয়ালা ইউনিয়নের পূর্ব হাগুরিয়া এলাকায় তিস্তার ভাঙ্গনের শিকার ঘরবাড়ি নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় ৭০ জন যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এ পর্যন্ত জুলহাজ নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। নিখোঁজ রয়েছে অন্তত ১০ জন।

বুধবার দুপুর ১২ টার দিকে পীরগাছার পূর্ব হাগুরিয়া এলাকায় তিস্তা নদীতে এই মমান্তিক ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছেনি। তবে এলকাবাবাসী উদ্ধার কাজ চালাচ্ছে এতে এখন পর্যন্ত  ১০ জন যাত্রী নিখোঁজ আছেন বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদগত এক সপ্তাহে সাতক্ষীরা সীমান্তে ৪ কোটি টাকার মাদক ও স্বর্ণ আটক
পরবর্তি সংবাদপিপিই-কিট কেনায় দুর্নীতির দায়ে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত